গোবিন্দগঞ্জে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও আগুনবিষয়ক মহড়া অনুষ্ঠিত

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দফতর গোবিন্দগঞ্জের আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়।

রাকিবুজ্জামান, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

Location :

Gobindaganj
ভূমিকম্প ও আগুনবিষয়ক মহড়া
ভূমিকম্প ও আগুনবিষয়ক মহড়া |নয়া দিগন্ত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও আগুনবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দফতর গোবিন্দগঞ্জের আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা ইয়ামিন সুলতানার সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা, উপজেলা সমাজসেবা অফিসার শফিউল আলম জুয়েল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সামাদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা রওশনুল কাওছার মানিক, উপজেলা নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা।

মহড়ায় ভূমিকম্প ও আগুন লাগার সময় করণীয় বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং উদ্ধার কার্যক্রম প্রদর্শন করা হয়। এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমের বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। এ সময় গোবিন্দগঞ্জের বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী, স্বেচ্ছাসেবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবেলায় সবাইকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে। এ ধরনের মহড়া মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও দুর্যোগের সময় দ্রুত সঠিক পদক্ষেপ নিতে সহায়তা করে।