মতলব উত্তরে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত কৃষি জমির মাটি কাটার দায়ে গাজিরগাছ খোলা গ্রামের হাফেজ আলী পাঠানের ছেলে ইব্রাহিম পাঠান ও ড্রেজার মালিক সাইফুল ইসলামকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা

Location :

Matlab Uttar
কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়
কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় |নয়া দিগন্ত

চাঁদপুরের মতলব উত্তরের মুন্সিরকান্দিতে অনুমোদনহীনভাবে কৃষি জমির মাটি কেটে শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় জমির মালিক ও ড্রেজার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ জুলাই) মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত কৃষি জমির মাটি কাটার দায়ে গাজিরগাছ খোলা গ্রামের হাফেজ আলী পাঠানের ছেলে ইব্রাহিম পাঠান ও ড্রেজার মালিক সাইফুল ইসলামকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় আর এ ধরনের কাজ করবে না মর্মে মুচলেকা নেয়া হয় এবং মাটি কাটার কাজে ব্যবহৃত পাইপ বিনষ্ট করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ জানান, অন্যের সাথে যোগসাজশে পুকুর কাটার নামে কৃষি জমির মাটি কাটার দায়ে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে জরিমানা করা হয়। কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে।