গাজীপুরের কালীগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় মাতৃভাষা দিবসের তাৎপর্য উপস্থাপন করে বিস্তারিত আলোচনা করা হয়।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকির হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাহিন সুলতানা, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: মোহাম্মদ মামুন মিয়া, উপজেলা প্রকৌশলী মো: রেজাউল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: জেসিলি ঘোষ মুনমুন, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, উপজেলা সমবায় অফিসার আসাদুজ্জামান ভূঁইয়া, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, প্রশাসনের বিভিন্ন দফতরের প্রধান ও সাংবাদিকরা।
দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে রাতের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন। পরে শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালনের বিষয়ে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।



