গৌরীপুরে ধর্ষণের আসামি র‍্যাবের অভিযানে গ্রেফতার

এ ঘটনায় ভিকটিমের বাবা গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামি আত্মগোপনে চলে যান। পরে সিপিএসসি, র‌্যাব-১৪ ছায়া তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে। অবশেষে আজ ভোররাতে তাকে গ্রেফতার করা হলো।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh

ময়মনসিংহের গৌরীপুর থানা এলাকায় দায়ের করা এক নাবালিকা ধর্ষণ মামলার প্রধান আসামি মো: মাসুদকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ।

রোববার ভোররাতে নেত্রকোণার দুর্গাপুর থানা এলাকার গাওকান্দিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্র জানায়, মাসুদ দীর্ঘদিন ধরে ভিকটিমকে বিয়ের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিলেন। বিষয়টি জানতে পেরে ভিকটিমের বাবা তাকে সতর্ক করেন। অভিযোগ রয়েছে, গত ৫ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে ভিকটিমকে বাড়িতে একা পেয়ে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি।

এ ঘটনায় ভিকটিমের বাবা গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামি আত্মগোপনে চলে যান। পরে সিপিএসসি, র‌্যাব-১৪ ছায়া তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে। অবশেষে আজ ভোররাতে তাকে গ্রেফতার করা হলো।

কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো: সামসুজ্জামান জানান, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।