কিশোরগঞ্জে নদীতে পড়ে ৩ বছরের শিশু নিখোঁজ

কিশোরগঞ্জের ইটনায় নদীতে পড়ে দেব রাজু বর্মন নামে তিন বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে।

Location :

Itna
নিখোঁজ শিশু দেব রাজু বর্মন
নিখোঁজ শিশু দেব রাজু বর্মন |নয়া দিগন্ত

ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের ইটনায় নদীতে পড়ে দেব রাজু বর্মন নামে তিন বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে।

শনিবার (২৩ মে) সকালে উপজেলার সদর ইউনিয়নের ধনু নদীর তীরবর্তী গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিশু রাজু গুচ্ছ গ্রামের দেবু বর্মনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির দাদী নদীর পাড়ে কাজ করতে গেলে সে পেছন পেছন সেখানে যায়। একপর্যায়ে সবার অজান্তে নদীতে পড়ে যায়। পরে একটি নৌকার মাঝি শিশুটিকে পানিতে ডুবে যেতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তবে পানিতে নেমে অনেক খোঁজাখুঁজির পরও শিশুটির সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে মাখন চন্দ্র সূত্রধর বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমি নিজে ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ শিশুর খোঁজখবর এবং তার মা-বাবা ও স্বজনদের সাথে কথা বলেছি। সরকারি যেকোনো সহায়তার প্রয়োজন হলে তা প্রদান করা হবে।’

অন্যদিকে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইটনা ফায়ার স্টেশনের কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, ‘ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাওয়া হয় এবং কিশোরগঞ্জ থেকে ডুবুরি দলকে খবর দেয়া হয়। পরে ডুবুরি দল চেষ্টা চালিয়েও নিখোঁজ শিশুর কোনো সন্ধান পায়নি।’