মিরসরাইয়ে যুব দিবসে উপলক্ষে বৃক্ষরোপন ও ফুটবল ম্যাচ

আন্তর্জাতিক যুবদিবস উপলক্ষে বৃক্ষরোপন ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় ২-০ গোলে যুব বিভাগকে হারিয়ে জয়ী হয় ইসলামী ছাত্রশিবির।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
আন্তর্জাতিক যুব দিবসে উপলক্ষে বৃক্ষরোপন
আন্তর্জাতিক যুব দিবসে উপলক্ষে বৃক্ষরোপন |নয়া দিগন্ত

আন্তর্জাতিক যুবদিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে চট্টগ্রামের মিরসরাইয়ে বৃক্ষরোপন ও প্রীতি ফুটবল ম্যাচে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকেলে উপজেলা জামায়াতের কার্যালয় মসজিদে আলনুর মাঠে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে উপজেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলায় ২-০ গোলে যুব বিভাগকে হারিয়ে জয়ী হয় ইসলামী ছাত্রশিবির।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা যুব বিভাগের সভাপতি লোকমান হোসেনের সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের সাবেক সভাপতি ও যুব বিভাগের জেলা সদস্য হোসাইন মোহাম্মদ আশরাফ।

তিনি জানান, প্রকৃতি ও পরিবেশকে মানুষের বাসযোগ্য রাখতে বৃক্ষরোপনের বিকল্প নেই। যুবসমাজকে মাদক মুক্ত রাখতে, সুস্থ ও সমাজের উপকারী প্রজন্ম হিসেবে তৈরি করতে খেলাধুলার বিকল্প নেই। তাই যুবসমাজকে উৎসাহিত করতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপন ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা যুব বিভাগের সভাপতি কুতুব উদ্দিন শিবলী, মিরসরাই পৌরসভা জামায়াতের আমির মাওলানা শিহাব উদ্দিন, মিরসরাই উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রফেসর জাফর উদ্দিন।