লৌহজংয়ে পুলিশের অভিযানে ২২০ পিস ইয়াবাসহ আটক ২

গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল পৌনে ১০টার দিকে লৌহজং থানার এসআই (নিরস্ত্র) আতাউলের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের পাকা রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Munshiganj
ইয়াবাসহ আটক দু’জন
ইয়াবাসহ আটক দু’জন |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২২০ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১১ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়।

ইয়াবাসহ আটক দু’জন হলেন— শরীয়তপুরের জাজিরা উপজেলার বড় মুলনা গ্রামের কালাম মাদবর (৩৫) ও একই উপজেলার দক্ষিণ বাইকশা গ্রামের সোহাগ বেপারী (৪০)।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম নয়া দিগন্তকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল পৌনে ১০টার দিকে লৌহজং থানার এসআই (নিরস্ত্র) আতাউলের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের পাকা রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় দু’জনকে ২২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং এই অভিযান আরো কঠোর থেকে কঠোরতর হবে।