সিংড়া (নাটোর) সংবাদদাতা
নাটোরের সিংড়া পৌরসভায় ২০২৬-২০২৭ অর্থ বছরের ২৭ কোটি ৫৫ লাখ পাঁচ হাজার ৩১০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। শুক্রবার দুপুরে পৌরসভা কনফারেন্স হলরুমে এই বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক ও ইউএনও আব্দুল্লাহ আল রিফাত।
এতে রাজস্ব খাতে পাঁচ কোটি ৯৭ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা আয় ও পাঁচ কোটি নয় লাখ ৭৬ হাজার ৫০০ টাকা ব্যয় ধরা হয়েছে। উন্নয়ন খাতে ১৭ কোটি ৯৫ লাখ টাকা আয় ও সমপরিমাণ টাকা ব্যয় ধরা হয়েছে। আর এই বাজেটে প্রারম্ভিক জের এসেছে তিন কোটি ৬২ লাখ ৭০ হাজার ৪৩৩ টাকা এবং আয় ও ব্যয় শেষে সমাপনী স্থিতি রয়েছে চার কোটি ৫০ লাখ ২৮ হাজার ৮১০ টাকা।
সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, সমাজ সেবা কর্মকর্তা আবু দাউদ, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন, হিসাব রক্ষণ কর্মকর্তা ওমর ফারুক, সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম বুলেট, পিকেএসএস’র নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ, কসমস’র নির্বাহী পরিচালক মেহনাজ মালা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু, সাংবাদিক ও পরিবেশ কর্মী সাইফুল ইসলাম প্রমুখ।
সভায় সিংড়া পৌরসভায় সেবার মান বৃদ্ধি, যানজটমুক্ত একটি পরিকল্পিত পরিবেশবান্ধব শহর গড়ে তুলতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।



