খুলনা মহনগরীর নিজখামার এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ সুরাইয়া পারভীন সুমি নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়।
আটক সুরাইয়া সাতক্ষীরা সদরের বাসিন্দা।
লবনচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তুহিনুজ্জামান জানান, সাতক্ষীরা থেকে একটি মাদকের চালান সাতক্ষীরা থেকে খুলনা হয়ে ঢাকায় যাবে মর্মে পাওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ও মাদক অধিদফতরের কর্মকর্তার নিজখামার এলাকায় অবস্থান নেয়। সে সময় সাতক্ষীরা থেকে ঢাকা গামী ইমাদ পরিবহনের একটি বাস সেখানে পৌঁছালে গাড়িতে তল্লাশি চালানো হয়। গাড়ির যাত্রী সুরাইয়ার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার শরীর ও ব্যাগ থেকে পাঁচটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে লবনচরা থানায় নেয়া হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হবে।
এরশাদ আলী
০৭.০৩.২৬



