যামিনীপাড়া বিজিবির অভিযান

মাটিরাঙ্গায় বিদেশী অস্ত্র ও মাদক উদ্ধার

বিজিবির যামিনীপাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: খালিদ ইবনে হোসেন জানান, বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি উদ্ধার করে তল্লাশি চালায়। এ সময় সিটের নিচ থেকে ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করা হয়।

খাগড়াছড়ি প্রতিনিধি

Location :

Khagrachhari
যামিনীপাড়া বিজিবির অভিযানে বিদেশী পিস্তল, গুলি ও মাদক উদ্ধার করা হয়
যামিনীপাড়া বিজিবির অভিযানে বিদেশী পিস্তল, গুলি ও মাদক উদ্ধার করা হয় |নয়া দিগন্ত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ বিপুল পরিমাণ বিদেশী মাদক ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দিবাগত গভীর রাতে উপজেলার সীমান্ত এলাকা থেকে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড়ে মোবাইল চেকপোস্ট স্থাপন করে। রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে পানছড়ির দিক থেকে দুই আরোহীসহ একটি মোটরসাইকেল চেকপোস্টের কাছে এলে তাদেরকে থামার সংকেত দেয়া হয়। এ সময় বিজিবির টহল দলকে দেখে মোটরসাইকেলটি প্রথমে গতি কমালেও পরে দ্রুত ঘুরে তাইন্দংয়ের দিকে পালিয়ে যেতে শুরু করে। এ সময় বিজিবির টহল দল তাদেরকে দুই থেকে তিন কিলোমিটার ধাওয়া করার এক পর্যায়ে মোটরসাইকেলটি মূল সড়ক ছেড়ে বিরাশিটিলার সড়কে ঢুকে পড়ে।

সূত্র আরো জানায়, এসময় বৃষ্টি, কাদা, অন্ধকার ও সরু সড়কের কারণে টহল গাড়ির সাথে মোটরসাইকেলটির কিছুটা দূরত্ব তৈরি হয়। এ সুযোগে আরোহীরা রাস্তার পাশের একটি কালভার্টের নিচে মোটরসাইকেলটি ফেলে পাহাড়ের দিকে পালিয়ে যায়।

বিজিবির যামিনীপাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: খালিদ ইবনে হোসেন জানান, বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি উদ্ধার করে তল্লাশি চালায়। এ সময় সিটের নিচ থেকে ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করা হয়।

তিনি জানান, খাগড়াছড়িতে এবারই প্রথম ক্রিস্টাল মেথ-আইস উদ্ধারের ঘটনা ঘটেছে। সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্র পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।