হাতিয়ায় বজ্রপাতে কিশোরের মৃত্যু

শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার হাতিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের চরকৈলাশ গ্রামের তাহের মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত রিয়াদ তাহের মিস্ত্রির ছেলে।

Location :

Hatia

নোয়াখালী অফিস
নোয়াখালীর হাতিয়া উপজেলায় বজ্রপাতে মো. জিহাদ উদ্দিন ওরফে রিয়াদ নামে (১৬) এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার হাতিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের চরকৈলাশ গ্রামের তাহের মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত রিয়াদ তাহের মিস্ত্রির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে জিহাদ গোসল করার জন্য বসতঘর থেকে বের হয়। ওই সময় বসতঘরের পাশেরই একটি গাছের নিচে দাঁড়ানো ছিল সে। তখন আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় ।

এ বিষয়ে হাতিয়া থানার এসআই প্রতীক পাল বলেন, খবর পেয়ে সন্ধ্যা সোয়া ৭টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে ওই কিশোরের মৃত্যু হয়।