নববর্ষে ঠাকুরগাঁওয়ে সুবিধাবঞ্চিত শিশুরা পেল নতুন জামা

‘নতুন বছরের নতুন সাজে, হাসবে শিশু সবার মাঝে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নববর্ষে ঠাকুরগাঁওয়ের সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়ালো কর্নেট সাংস্কৃতিক সংসদ।

রাফিক সরকার, ঠাকুরগাঁও

Location :

Thakurgaon
নববর্ষে ঠাকুরগাঁওয়ে সুবিধাবঞ্চিত শিশুরা পেল নতুন জামা
নববর্ষে ঠাকুরগাঁওয়ে সুবিধাবঞ্চিত শিশুরা পেল নতুন জামা |নয়া দিগন্ত

‘নতুন বছরের নতুন সাজে, হাসবে শিশু সবার মাঝে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নববর্ষে ঠাকুরগাঁওয়ের সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়ালো কর্নেট সাংস্কৃতিক সংসদ।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১ বৈশাখ) সকালে ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়া শিশু পার্কে প্রায় তিন শতাধিক অসহায়, দু:স্থ ও সুবিধা বঞ্চিত শিশুদের প্রত্যকের হাতে নববর্ষের উপহার হিসেবে নতুন জামা তুলে দেয় সংগঠনটি।

কর্নেট সাংস্কৃতিক সংসদ ঠাকুরগাঁওয়ের সভাপতি সিদ্দিক বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শিশুদের হাতে নতুন জামা তুলে দেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন।

বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুর করিম।

এ সময় কর্নেট সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রবাল চৌধুরী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

নতুন জামা পেয়ে রাবেয়া আক্তার নামের সুবিধা বঞ্চিত এক শিশুর মা বলেন, মানুষের বাসায় কাজ করে যা পাই তা দিয়ে সংসার কোনোরকমে চলে যায়। বাচ্চাদের বাড়তি আবদার কখনো পূরণ করা হয় না। আমার ৬ বছরের আর ৪ বছরের দুটো বাচ্চাই নতুন জামা পেয়ে ভীষণ খুশি হয়েছে। আর ওদের খুশি দেখে আমারও ভালো লাগছে।

সুবিধা বঞ্চিত এসব শিশুদের নিয়ে এমন আয়োজনে অনেকেই সংগঠনটির প্রশংসা করেছেন।