ঘোড়াঘাট পৌরসভার বাজেট ঘোষণা

পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও লাইটিং ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো: আল মামুন কাওছার শেখ।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
ঘোড়াঘাট পৌরসভার বাজেট ঘোষণা
ঘোড়াঘাট পৌরসভার বাজেট ঘোষণা |নয়া দিগন্ত

পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও লাইটিং ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো: আল মামুন কাওছার শেখ।

বুধবার (২৯ জুলাই) দুপুর ২টায় পৌরসভার সেমিনার কক্ষে তিনি এই বাজেট ঘোষণা করেন।

বাজেটে আয় ধরা হয়েছে ৫৭ কোটি ৪৯ লাখ ৩৩ হাজার টাকা। ব্যয় ধরা হয়েছে ৫৭ কোটি ৪০ লাখ টাকা। উদ্বৃত্ত (রাজস্ব) রয়েছে ৯ লাখ ৩৩ হাজার টাকা।

বাজেট উপস্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো: সিরাজুল ইসলাম, ঘোড়াঘাট থানার ওসি মো: শহিদুল ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী মো: আনোয়ার পারভেজ প্রমুখ।

অনুষ্ঠানে পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।