ময়মনসিংহের গফরগাঁও পৌর এলাকাসহ আশপাশের এলাকায় জনগুরুত্বপূর্ণ রাস্তায় বিদ্যুতের তার ঝুলে আছে। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ জনসাধারণ ঝুঁকি নিয়ে চলছেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
সরেজমিনে দেখা যায়, গফরগাঁও পৌর এলাকায় মাজার রোড, কলাবাগান সহ অন্যান্য আবাসিক এলাকা রাস্তায় বিদ্যুতের তার ঝুলে আছে। এসব রাস্তায় দিয়ে শত শত স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও জনসাধারণ প্রতিদিন চলাফেরা করে। কিন্তু বিদ্যুতের তার ঝুলে থাকায় চলাচলে একটি ভয় ও আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ইতোমধ্যেই ধামাইল এলাকা রাস্তায় বিদ্যুতের তার ঝুলে থাকায় বাঁশ দিয়ে তার সরাতে গিয়ে গত মঙ্গলবার দুপুরে চাঁন মিয়া (৬৬) নামে একজন দরিদ্র কৃষক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। যা এলাকাবাসীর মধ্যে এক ধরনের ক্ষোভ ও আতঙ্ক কাজ করছে।
এদিকে ইমামবাড়ী এলাকা বাসিন্দা, জেলা যুবদল নেতা ও সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আব্দুল আজিজ সাদেক রাস্তায় ঝুলে থাকা বিদ্যুতের তার সরাতে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ ও পৌর কতৃপক্ষ দ্রুত উদ্যোগ নিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ ব্যাপারে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ ও পৌর কতৃপক্ষের সুদৃষ্টি কামনা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে দ্রুত সমস্যার সমাধানে জনমনের আশঙ্কা ও প্রাণহানীর মতো দুর্ঘটনা রোধে এগিয়ে আসবেন বলেও মনে করছেন পৌরবাসী।



