সুনামগঞ্জের দোয়ারাবাজারে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী পালন এবং জুলাই গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়নসহ চার দফা দাবিতে সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বধীন ১১ দলীয় ঐক্য।
বুধবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের মূল ফটক থেকে শুরু হওয়া গণমিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিসের সামনে সমাবেশ করে।
জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচার, শহীদ ওসমান বিন হাদীর খুনিদের বিচার, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের দাবিতে এ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
দোয়ারাবাজার উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডা: হারিছ উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ডা: হারুন অর রশীদ, সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



