রাণীনগরে সার ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে মোস্তাক আহম্মেদ ওরফে উজ্জল নামে এক রাসায়নিক সার ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ)

Location :

Raninagar
রাণীনগরে সার ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা
রাণীনগরে সার ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা |নয়া দিগন্ত

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে মোস্তাক আহম্মেদ ওরফে উজ্জল নামে এক রাসায়নিক সার ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার কাটরাসিন বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান এই অভিযান পরিচালনা করে জরিমানা করেন।

ব্যবসায়ী মোস্তাক আহম্মেদ কাটরাসিন দক্ষিনপাড়া গ্রামের মরহুম মজিবর রহমানের ছেলে।

আদালত সূত্র জানায়, ব্যবসায়ী মোস্তাক আহম্মেদ কাটরাসিন বাজারে কিটনাশক ওষুধের পাশাপাশি লাইসেন্স বিহীন অবৈধভাবে রাসায়নিক সার বিক্রি করছিলেন।

এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে ওই বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় সার বিক্রির লাইসেন্স না থাকায় রাসায়নিক সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী ব্যবসায়ী মোস্তাককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ওই দোকানে সার বিক্রি করতে নিষেধ করা হয়েছে।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন চৈতি, সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হাসানসহ কৃষি দফতরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।