খুলনায় আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুকে’ ভিডিও ফুটেজ ছড়িয়ে উস্কানি দেয়ার অভিযোগে যুবলীগ কর্মী মো: খালিদ হোসেন রাজনকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৬ আগস্ট) বিকেলে নগরীর চাঁনমারি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলাম বলেন, ‘যুবলীগ কর্মী খালিদ হোসেন রাজনের বিরুদ্ধে গোপনে আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণ করার অভিযোগ রয়েছে। সে শনিবার (১৫ আগস্ট) সারাদিন ফেসবুকে শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার করে। এছাড়া বিভিন্ন সময় তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক প্রচারণা ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ রয়েছে।’



