অধ্যাপক মুজিবুর রহমান

দেশের সঙ্কট উত্তরণে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের বিকল্প নেই

‘দেশের চলমান সঙ্কট উত্তরণে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের বিকল্প নেই। জনগণ যদি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয়, তাহলে ইনশাআল্লাহ একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী রাষ্ট্র গঠন করা সম্ভব হবে।’

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
রাজশাহীর তানোর উপজেলায় অধ্যাপক মুজিবুর রহমান
রাজশাহীর তানোর উপজেলায় অধ্যাপক মুজিবুর রহমান |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘দেশের চলমান সঙ্কট উত্তরণে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের বিকল্প নেই। জনগণ যদি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয়, তাহলে ইনশাআল্লাহ একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী রাষ্ট্র গঠন করা সম্ভব হবে।’

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের কলমা স্কুল মাঠে স্থানীয় জামায়াত আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতি নয়, বরং দেশ ও জাতির কল্যাণে রাজনীতি করে। অতীতে আমাদের যখন যতটুকু সুযোগ পেয়েছি আমরা জনগণের আস্থা নষ্ট করিনি, আগামীতেও করব না।’

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের রাজশাহী অঞ্চল টিমের সদস্য ও সাবেক জেলা আমির মাওলানা আমিনুল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য ড. মো: ওবায়দুল্লাহ, উপজেলা আমির মাওলানা আলমগীর হোসেন, নায়েবে আমির মাওলানা আনিসুর রহমান।

সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির মাওলানা মো: আমিনুল ইসলাম এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি সেকান্দার আলী।

এছাড়া উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের। জনসভায় দলীয় নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।