পূর্বাচলে ট্রাকের ধাক্কায় যুবদল নেতা নিহত

লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Narayanganj
নিহত আনোয়ার হোসেন
নিহত আনোয়ার হোসেন |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় আনোয়ার হোসেন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি রূপগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পূর্বাচল উপশহরের ৩০০ ফিট সড়কের ল্যাংটার মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার উপজেলার জাঙ্গীর এলাকার কুদরত আলীর ছেলে। দুর্ঘটনায় মাহমুদ হাসান (২১) নামে অপর মোটরসাইকেল আরোহী আহত হন। তিনি একই এলাকার সেলিম মিয়ার ছেলে।

পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশিদ জানান, কাঞ্চন সেতুগামী ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। আহত মাহমুদ হাসানকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।