কর্ণফুলীতে সিএনজি চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মোহাম্মদ রুবেল (২৭) নামে এক সিএনজি চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chattogram
কর্ণফুলী থানা, চট্টগ্রাম
কর্ণফুলী থানা, চট্টগ্রাম |নয়া দিগন্ত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মোহাম্মদ রুবেল (২৭) নামে এক সিএনজি চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খুদ্দারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল নিজ ঘরের ভেতরে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে আশপাশের লোকজনকে খবর দেন।

নিহতের পরিবারের দাবি, রুবেল দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিলেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মানসিক চাপে থাকায় তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীনুর আলম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।