শ্রীপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

Location :

Gazipur
শ্রীপুরে ধর্ষণ মামলায় গ্রেফতার আশিক
শ্রীপুরে ধর্ষণ মামলায় গ্রেফতার আশিক |নয়া দিগন্ত

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের শ্রীপুরে এক তরুণীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আশিককে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুহুল কাইয়ুম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ১৭ জানুয়ারি ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার উত্তর পেলাইদ এলাকায় ভুক্তভোগী তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের বাবা গত ১৮ জানুয়ারি শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় সাতজনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরো দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ‘মামলার প্রধান আসামি আশিককে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে। মামলার অন্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।’