কুড়িগ্রামের উলিপুরে ১০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে উলিপুর থানা পুলিশ। বুধবার (৪ মার্চ) ভোর রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ভেলুর খামার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল টিম-১ দায়িত্ব পালনকালে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় শ্রী চনক্ক চন্দ্র রায় চন্দনের (৪০) বাড়িতে তল্লাশি করে শয়নকক্ষের খাটের বালিশের নিচ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত অলন্ত চন্দ্র রায়ের ছেলে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একই দিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।



