পোরশায় ভাতিজাদের বিরুদ্ধে বসতভিটা দখলের অভিযোগ

উপজেলার কালাইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এতে দলিল সূত্রে জমির মালিক আজাহার আলী নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে।

পোরশা (নওগাঁ) সংবাদদাতা

Location :

Naogaon
বসতবাড়িতে হামলা
বসতবাড়িতে হামলা |নয়া দিগন্ত

নওগাঁর পোরশায় জোরপূর্বক বসতভিটা দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ ভাতিজাদের বিরুদ্ধে। উপজেলার কালাইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এতে দলিল সূত্রে জমির মালিক আজাহার আলী নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে।

অভিযোগকারী কালাইবাড়ি গ্রামের মরহুম সিয়ব আলীর ছেলে আজাহার আলী জানান, ২০১০ সালের ২ আগস্ট হেবার ঘোষণাপত্র রেজিস্ট্রি দলিলমূলে তার দুই ভাই ফজলুর রহমান ও জাকারিয়ার কাছ থেকে কালাইবাড়ির সাড়ে ১৭ শতাংশ জমি পান। তারপর থেকে তিনি ওই জমিতে বসতবাড়ি তৈরি করে বসবাস করে আসছেন। তার ভাই মারা যাওয়ার পর হঠাৎ করে ২ মার্চে ভাতিজারা তার বসতবাড়ির ওপর হামলা, ভাঙচুর ও বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং জায়গা দখলের চেষ্টা করেন। এতে তার প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরো জানান, হামলার সময় কালাইবাড়ি ইমানীর দোকান ঘরে বসে থাকা অবস্থায় প্রতিপক্ষ ভাতিজারা তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করেন এবং জোরপূর্বক স্বীকারোক্তিমূলক ভিডিও রেকর্ডিং করেন।

তিনি ও তার পরিবারের সদস্যরা স্থানীয় প্রশাসনের কাছে নিরাপত্তা ও প্রতিকার চেয়ে অভিযোগ করবেন বলে জানান।

এ বিষয়ে জানার জন্য তার ভাতিজাদের সাথে যোগাযোগ করা চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ করা হইনি এবং তিনি অবগত নন। তবে কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Topics