মুন্সীগঞ্জে খাবারের প্রলোভন দেখিয়ে কিশোরীকে অপহরণের চেষ্টা, আটক ২

আলজিয়া আক্তার মিম (১৪) নামে এক কিশোরীকে খাবারের প্রলোভন দেখিয়ে বাড়ৈখালী এলাকার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তাকে অটোরিকশায় তোলার মুহূর্তে স্থানীয় জনতার সন্দেহ হলে হাতেনাতে ওই দু’জনকে আটক করা হয়।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

Location :

Munshiganj
কিশোরীকে অপহরণের চেষ্টার অভিযোগে আটক দু’জন
কিশোরীকে অপহরণের চেষ্টার অভিযোগে আটক দু’জন |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের শেখরনগরে খাবারের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণের চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে জনতা।

রোববার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে শেখরনগর কালী মন্দির সড়কের সামনে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন— ঢাকার মাতুয়াইল এলাকার আব্দুল জব্বার (৪৪) ও নবাবগঞ্জের গালিমপুর এলাকার অটোরিকশাচালক মুক্তার হোসেন (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, আলজিয়া আক্তার মিম (১৪) নামে এক কিশোরীকে খাবারের প্রলোভন দেখিয়ে বাড়ৈখালী এলাকার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তাকে অটোরিকশায় তোলার মুহূর্তে স্থানীয় জনতার সন্দেহ হলে হাতেনাতে ওই দু’জনকে আটক করা হয়। পরে জনতা তাদের শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোরীটিকে অপহরণের উদ্দেশ্যেই এ চেষ্টা চালানো হয়েছিল।

শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আক্কাস জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে।