বগুড়া চেম্বার নির্বাচনে সব পদে বাদল-হিরু প্যানেল জয়ী

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে বাদল-হিরু প্যানেল সব পদে জয় পেয়েছে। সভাপতিসহ প্রতিটি পদেই তারা বিপুল ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরাজিত করেন।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
বগুড়া চেম্বার নির্বাচনে সব পদে বাদল-হিরু প্যানেল জয়ী
বগুড়া চেম্বার নির্বাচনে সব পদে বাদল-হিরু প্যানেল জয়ী |নয়া দিগন্ত

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে বাদল-হিরু প্যানেল সব পদে জয় পেয়েছে। সভাপতিসহ প্রতিটি পদেই তারা বিপুল ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরাজিত করেন।

রোববার (৫ জুলাই) রাত সাড়ে ১০টায় ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোছা: আছিয়া খাতুন এ ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে এম এস এম আতিকুর রহমান বাদল গোলাপফুল প্রতীকে ৬৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম রেজা পেয়েছেন ২২৭ ভোট।

সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন হামিদুল হক চৌধুরী হিরু (৭২৬) ও মামদুদুর রহমান শিপন (৫৯১)। নিকটতম প্রতিদ্বন্দ্বী এরশাদুল বারী এরশাদ (২৫৩) ও মামুনুর রশীদ মামুন (১৯৬)।

পরিচালক পদে খন্দকার মেজবাহুল হক রন্টু (৬১২), পরিমল চন্দ্র দাস (৫৯৬), আজিজার রহমান মিলটন (৫৭৯), শাহিনুর ইসলাম সবুজ (৫৬৯), এস এম নূর ই আলম সিদ্দিকী পললব (৫৫৭), রাসেদুল ইসলাম (৫৫৩), শফিকুল ইসলাম খোকন (৫৩২), সামসুল হক বেনু (৫২২) ও মতিউর রহমান (৪৬৬) জয়লাভ করেন।

প্রায় দুই দশক পর অনুষ্ঠিত নির্বাচনে এক হাজার ৭৭জন ভোটারের মধ্যে ৯৩০ জন ভোট দেন। রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরের শহীদ টিটু মিলনায়তনে শান্তিপূর্ণ পরিবেশে ১২টি পদে ভোট গ্রহণ করা হয়।

সরকার সমর্থক বাদল-হিরু প্যানেল এবং জামায়াত সমর্থিত সেলিম-এরশাদ প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। এছাড়া পরিচালক পদে কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও ছিলেন।

এর আগে, সরকার সমর্থক প্যানেলকে অনৈতিক সুবিধা দেয়ার অভিযোগে বগুড়া চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ রানাকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়। সেই সাথে একের পর এক আচরণবিধি লঙ্ঘনের দায়ে সরকার সমর্থক প্যানেলের সভাপতি, প্রার্থী আতিকুর রহমান বাদলকে কারণ দর্শানোর নোটিশ করে নির্বাচন পরিচালনা কমিটি।