সাতক্ষীরায় নির্মাণাধীন কালভার্টে পড়ে কিশোর নিহত

পেট্রোল পাম্প থেকে তেল নেয়ার জন্য সিরিয়াল দিতে যাওয়ার পথে নির্মাণাধীন একটি কালভার্টের মধ্যে পড়ে ফরহাদ হোসেন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।

মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা

Location :

Satkhira
নির্মাণাধীন কালভার্ট
নির্মাণাধীন কালভার্ট |নয়া দিগন্ত

সাতক্ষীরায় পেট্রোল পাম্প থেকে তেল নেয়ার জন্য সিরিয়াল দিতে যাওয়ার পথে নির্মাণাধীন একটি কালভার্টের মধ্যে পড়ে ফরহাদ হোসেন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।

সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে দেবহাটা উপজেলাধীন সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের কুলিয়া খাসখামা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফরহাদ হোসেন দেবহাটা উপজেলার সেকেন্দ্রা গ্রামের মো: সিদ্দিক হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফরহাদ হোসেন মোটরসাইকেলে তেল নিতে আগে থেকে সিরিয়াল দেয়ার জন্য পেট্রোল পাম্পে যাচ্ছিল। পথে দেবহাটা উপজেলাধীন সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের কুলিয়া খাসখামা এলাকায় পৌঁছালে সড়কে নির্মাণাধীন একটি কালভার্টের ভেতরে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।