মিরসরাইয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

৯৭ হাজার টাকা জরিমানা আদায়

এ সময় উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী সমর মজুমদার, হিসাব রক্ষণ কর্মকর্তা মুলকেতুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম, প্রধান সহকারী মুহাম্মদ আবদুল হক।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
মিরসরাইয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
মিরসরাইয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ |ছবি : নয়া দিগন্ত

মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত বারইয়ারহাট পৌরবাজারে বারইয়ারহাট-রামগড় সড়ক ও ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও বারইয়ারহাট পৌরসভা।

জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়ক ও বারইয়ারহাট-রামগড় সড়কে ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে ফলের দোকানসহ বিভিন্ন দোকান গড়ে তোলা হয়। এ ছাড়া দোকানের বাইরে মালামাল রেখে ফুটপাত দখল করায় জনসাধারণের হাঁটাচলাচলে বিঘ্ন হওয়ার পাশাপাশি প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বারইয়ারহাট পৌরসভার প্রশাসক সোমাইয়া আক্তার।

ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮ ও ৫৩ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালতে ৯টি মামলায় ৯৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সড়ক ও ফুটপাত দখল হয়ে যাওয়ায় বাজারে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়ে চালানোয় স্বস্তি প্রকাশ করেন স্থানীয়রা।

এ সময় উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী সমর মজুমদার, হিসাব রক্ষণ কর্মকর্তা মুলকেতুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম, প্রধান সহকারী মুহাম্মদ আবদুল হক।

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও বারইয়ারহাট পৌরসভার প্রশাসক সোমাইয়া আক্তার বলেন, জনদুর্ভোগ কমানো, পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা এবং বাজার এলাকাকে যানজটমুক্ত রাখতে অভিযান পরিচালিত হয়েছে। জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।