দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে সাভারের সাব-রেজিস্ট্রার প্রত্যাহার

দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে সাভারের সাব-রেজিস্ট্রারকে প্রত্যাহার করে নিবন্ধন অধিদফতরে সংযুক্ত করা হয়েছে।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
সাভারের অভিযুক্ত সাব-রেজিস্টার জাকির হোসেন
সাভারের অভিযুক্ত সাব-রেজিস্টার জাকির হোসেন |নয়া দিগন্ত

দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে সাভারের সাব-রেজিস্ট্রারকে প্রত্যাহার করে নিবন্ধন অধিদফতরে সংযুক্ত করা হয়েছে।

রোববার (৩ এপ্রিল) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের এক অফিস আদেশে তাকে প্রত্যাহার করা হয়।

আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব (রেজিস্ট্রেশন) হাসান মাহমুদুল ইসলাম এবং সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আজিজুর রহমানের যৌথ স্বাক্ষরে জারি করা অফিস আদেশে উল্লেখ করা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী অসদাচরণ এবং বিধি ৩(ঘ) অনুযায়ী দুর্নীতিপরায়ণতার অভিযোগে তার বিরুদ্ধে ০১/২০২৬ নম্বরে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে সাভার সাব-রেজিস্ট্রি অফিস থেকে প্রত্যাহার করে নিবন্ধন অধিদফতরে সংযুক্ত করা হলো। একইসাথে তাকে অবিলম্বে বর্তমান দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, সাভারের সাব-রেজিস্টার জাকির হোসেনের বিরুদ্ধে অফিস স্টাফকে থাপ্পড় মারার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়। এছাড়াও তার বিরুদ্ধে সংবাদ প্রচার করায় স্থানীয় এক সাংবাদিককে হেনস্তার অভিযোগ রয়েছে।