প্রচন্ড ঢেউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ২ কার্গো জাহাজ উপকূলে

বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের উঠান মাঝির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
কার্গোসহ কয়লাবাহী জাহাজ উপকূলে
কার্গোসহ কয়লাবাহী জাহাজ উপকূলে |নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারায় সাগরের প্রবল ঢেউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কার্গোসহ কয়লাবাহী ‘নাভিমার-৩’ ও ‘মারমেইড-৩’ নামের বিশাল জাহাজ উপকূলে আটকে পড়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের উঠান মাঝির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে বঙ্গোপসাগরে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে কয়লাবাহী কার্গো জাহাজটি উঠান মাঝির ঘাট এলাকায় মসজিদ সংলগ্ন চরে উঠে যায়। সকালে জাহাজটি দেখে সেখানে উৎসুক জনতার ভিড় জমে। তবে উপকূলে উঠে আসা এ কার্গো জাহাজে কোনো মালামাল ছিল না।

জাহাজটির ওয়াচম্যান মিসকাতুর রহমান বলেন, জাহাজটি দুবাই মালিকানাধীন এক কোম্পানির। আমরা বাঁশখালীর গন্ডামারা কয়লা বিদ্যুৎ কেন্দ্রে কয়লা খালাস করে ফিরে যাওয়ার সময় ঝড়ের কবলে পড়ি। পরে সমুদ্রের প্রবল জোয়ারের প্রভাবে উপকূলের চরে আটকে পড়ে।

এ বিষয়ে কোস্ট গার্ড সাঙ্গু স্টেশনের সিসি অনিমেষ রায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘খবর পেয়ে বেলা ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উৎসুক জনতাকে সরিয়ে দেই এবং জাহাজের নিরাপত্তার দায়িত্ব বুঝে নেই।’