পুঠিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লোকজনের সহযোগিতার মাধ্যমে পানিতে ডুবে থাকা লোকটাকে উদ্ধার করি। তবে অল্প পরিমাণ পানিতে কিভাবে লোকটি ডুবে গেল বিষয়টি রহস্যজনক।

Location :

Puthia
অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার |প্রতীকী ছবি

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা

রাজশাহীর পুঠিয়ার বিড়ালদহ হোজা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরের দিকে অপরিচিত ওই লোকটিকে কচুরিপানায় ভর্তি হোজা নদীর পাড়ে দেখতে পান স্থানীয়রা। পরে আর তাকে দেখা যায়নি। কোনো কিছু ঘটেছে এমন সন্দেহে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা ৭টার দিকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।

পুঠিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা মোবারক হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লোকজনের সহযোগিতার মাধ্যমে পানিতে ডুবে থাকা লোকটাকে উদ্ধার করি। তবে অল্প পরিমাণ পানিতে কিভাবে লোকটি ডুবে গেল বিষয়টি রহস্যজনক।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, বিড়ালদহ হোজা নদী থেকে একজন অজ্ঞাত পরিচয় লোকের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। খবর পেয়ে লাশটি থানায় নিয়ে আসা হয়েছে। লাশটির ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।