মিরসরাইয়ে ৫০০ পরিবারকে পুরো রমজানের খাদ্যসামগ্রী বিতরণ

প্রতিটি পরিবারকে দেয়া হচ্ছে চাল, আলু, আটা, তেল, ছোলা, পেয়াজ, চিড়া, মুড়িসহ নানা খাদ্যসামগ্রী।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
ইফতার সামগ্রী
ইফতার সামগ্রী |নয়া দিগন্ত

পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে পাঁচ শতাধিক পরিবারের মাঝে পুরো রমজান মাসের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ছোটকমলদহ এলাকায় ট্রান্সপোর্ট নেট কোম্পানি লিমিটেডের ম্যানেজিং পার্টনার ব্যবসায়ী জামশেদ আলমের উদ্যোগে এসব খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

জামশেদ আলম জানান, ২০১৩ সাল থেকে ধারাবাহিকভাবে নিজ এলাকায় রমজানের আগের দিন পুরো মাসের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে দেয়া হচ্ছে চাল, আলু, আটা, তেল, ছোলা, পেয়াজ, চিড়া, মুড়িসহ নানা খাদ্যসামগ্রী। এটি সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে এলাকার সন্তান হিসেবে দায়িত্ব বোধের জায়গা থেকে মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইমাম হোসেন বাবলু, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস এম হারুন, হাইতকান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মনির, প্রজন্ম মিরসরাইয়ের নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস হোসেন মাসুদ।