বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক

বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলার আসামি হিসেবে তাদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা ছিল।

বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Burichong
গ্রেফতার দুইজন
গ্রেফতার দুইজন |নয়া দিগন্ত

কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) উপজেলার বুড়িচং সদর ইউনিয়নের জগতপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক আসামিরা হলেন, জগতপুর জাবক্সি ভূঁইয়া বাড়ির আব্দুল হান্নান ভূঁইয়ার ছেলে শরিফুল ইসলাম শ্রাবণ (২৩) ও একই এলাকার ফুল মিয়ার ছেলে মো: ফয়সাল (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলার আসামি হিসেবে তাদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, সম্প্রতি কিশোর গ্যাংয়ের মহড়ার ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরো বলেন, উপজেলায় কিশোর গ্যাং, সন্ত্রাসী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এমন যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।