শাহরাস্তিতে বকুলতলা দিঘীতে বিষ প্রয়োগ, কোটি টাকার ক্ষতি

‘এ দিঘীতে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ মাছ ছিল। এক রাতে সব মাছ মরে যাওয়ায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।’

Location :

Shahrasti
শাহরাস্তিতে বকুলতলা দিঘীতে বিষ প্রয়োগ, কোটি টাকার ক্ষতি
শাহরাস্তিতে বকুলতলা দিঘীতে বিষ প্রয়োগ, কোটি টাকার ক্ষতি |ছবি : নয়া দিগন্ত

শাহরাস্তি (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের গোপাল বাড়ি সংলগ্ন বকুলতলা দিঘীতে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় মাছ চাষী ইমাম হোসেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ১২টার দিকে দিঘীর পাহারাদার ভুক্তভোগী ইমাম হোসেন বিষ প্রয়োগের বিষয়টি অবগত হন। ইমাম হোসেন ঘটনাটি শুনে সাথে সাথে দিঘীর পাড়ে গিয়ে দেখেন দিঘির মাছ মরে ভেসে উঠছে।

দীর্ঘদিন ধরে বকুলতলা দিঘীতে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন ইমাম হোসেন। ক্ষতিগ্রস্ত এ উদ্যোক্তা জানান, এ দিঘীতে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ মাছ ছিল। এক রাতে সব মাছ মরে যাওয়ায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

ভুক্তভোগী ইমাম হোসেন, দিঘিতে বিষ প্রয়োগ করে ক্ষয়ক্ষতির বিষয়টা উল্লেখ করে শুক্রবার (২৯ আগস্ট) শাহরাস্তি মডেল থানায় একটি অভিযোগ করেন।

শাহরাস্তি থানা পুলিশ জানায়, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। সঠিক তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।