পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাহে রমজান আমাদের আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা দেয়। সমাজ থেকে অন্যায় ও দুর্নীতি দূর করে একটি ইনসাফপূর্ণ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

পটুয়াখালী প্রতিনিধি

Location :

Patuakhali
পটুয়াখালী জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল
পটুয়াখালী জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল |নয়া দিগন্ত

পটুয়াখালীতে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেলে জামায়াতের পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে পটুয়াখালী জেলা পরিষদ শিশু পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফতার-পূর্ব আলোচনায় জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন, জেলা বিএনপি নেতা মাকসুদ আহমেদ বায়জিদ পান্না মিয়া, এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর মেজর (অবসরপ্রাপ্ত) ডা: আব্দুল ওহাব মিনার, সাবেক জেলা জামায়াতের আমির অধ্যাপক শাহআলম, মাওলানা শায়েখ জামাল উদ্দিন, পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান প্রমুখ।

বক্তারা বলেন, মাহে রমজান আমাদের আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা দেয়। সমাজ থেকে অন্যায় ও দুর্নীতি দূর করে একটি ইনসাফপূর্ণ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

আলোচনায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, কবি-সাহিত্যিক, উলামা-মাশায়েখ, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।