হিন্দু-মুসলিম ও আওয়ামী লীগ-বিএনপি এবং জামায়াতে বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভা এমন বক্তব্য দিয়েছেন পটুয়াখালী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবুল আলীম তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ ফকরুজ্জামান বাদল সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন-পটুয়াখালী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন।
বিশেষ অতিথি ছিলেন- গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, গলাচিপা উপজেলার বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান হিরু ও দশমিনা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো: ওহাব চৌধুরী প্রমুখ।
নির্বাচনী জনসভার শুরুতেই কোরআন থেকে তেলওয়াত ও গীতা থেকে পাঠ এবং জুলাই শহীদদের স্মরণে দোয়া মোনাজাত করা হয়। পরে সভা শেষ গণঅধিকার পরিষদের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যোগদেন।



