বরিশাল নগর নিয়ে ‘নাগরিক ভাবনা’ অনুষ্ঠিত

বরিশাল নগর নিয়ে ‘নাগরিক ভাবনা’ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বুধবার (১ এপ্রিল) বিকেলে নগর ভবনের সভা কক্ষে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
বরিশাল নগর নিয়ে ‘নাগরিক ভাবনা’ অনুষ্ঠিত
বরিশাল নগর নিয়ে ‘নাগরিক ভাবনা’ অনুষ্ঠিত |নয়া দিগন্ত

বরিশাল নগর নিয়ে ‘নাগরিক ভাবনা’ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বুধবার (১ এপ্রিল) বিকেলে নগর ভবনের সভা কক্ষে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল বারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

উপস্থিত ছিলেন করপোরেশনের সচিব রুম্পা সিকদার, বরিশাল আদালতের পিপি অ্যাডভোকেট আলী আহমেদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস, ড্যাব নেতা ডা: আজিজ রহিম, ডা: জাহিদ হোসেন, বিএনপি নেতা অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আক্তারুজ্জামান, সাংবাদিক নাছিম উল আলম, নারী উদ্যোক্তা আসমা খানমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও পেশাজীবী নেতারা।

সভায় আলোচকরা নগর নিয়ে তাদের ভাবনার কথা জানিয়ে বলেন, নগরীতে ২৫০ বেডের শিশু হাসপাতাল নির্মাণ হওয়া সত্বেও তা চালুর কোনো উদ্যোগ নেয়া হয়নি। অথচ শের-ই-বাংলা হাসপাতালের ২০ বেডের শিশু বিভাগে ভর্তি রাখতে হয় প্রায় ৫ শ’ শিশু। যাদের চিকিৎসা দেয়া দায়িত্বরতদের আদৌ সম্ভব নয়। তাই নগরীর আমানতগঞ্জে নির্মাণ হওয়া শিশু হাসপাতালটি চালু করার উদ্যোগ নিতে আহ্বান জানান। এছাড়া হাসপাতালে সন্ধ্যাকালীন স্পেশাল চিকিৎসা সেবার ব্যবস্থা করার আহ্বান জানান।

যেখানে স্বল্প ভিজিটে রোগীরা সেবা নিতে পারবেন। যা দেশের অনেক হাসপাতালেই আছে বলে জানান আলোচকরা। এছাড়া রক্ত সঙ্কট নিরসনে করপোরেশনের উদ্যোগে একটি ব্লাড ব্যাংক চালুর দাবি জানান আলোচকরা।

গণপরিবহন ব্যবহারে নিরুসাহিত করতে শিক্ষার্থীদের বাই সাইকেল ব্যবহারে উৎসাহিত করার আহ্বান জানান।

প্রয়োজনে সিঅ্যান্ডবি সড়কে বাই সাইকেলের জন্য আলাদা লেন তৈরি করা যেতে পারে। দাবি জানানো হয় নগরী থেকে অবৈধ হলুদ অটো রিকশা কমানোর। শিশু ও মহিলাদের বৈকালিন ভ্রমণের জন্য প্রয়োজনীয় মাঠ প্রস্তুতের দাবি জানান নারী অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানে সিটি প্রশাসক অ্যাডভোকেট শিরীন বলেন, আপনাদের ভাবনা ও পরামর্শগুলো নিয়ে বিশেষজ্ঞদের সহযোগিতায় এগুলো বাস্তবায়নের চেষ্টা করবো। বরিশাল সিটিতে প্রচুর হামের প্রকোপ দেখা দিয়েছে। কোনো বাচ্চা হাম সংক্রমনের শিকার হলে নিকটস্থ ডাক্তার কিংবা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

করপোরেশনে হাম টিকা মজুদ রয়েছে, যদি কোনো বাচ্চা টিকা পেয়ে না থাকে তবে আমানতগঞ্জে ইপিআই ভবনে যোগাযোগ করার আহ্বান জানান প্রশাসক শিরীন।