শিবচরে ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা

মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ম্যাসেঞ্জারে আকস্মিক বিভ্রাট দেখা দিয়েছে।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Shibchar
শিবচরে ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা
শিবচরে ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা |নয়া দিগন্ত

মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ম্যাসেঞ্জারে আকস্মিক বিভ্রাট দেখা দিয়েছে।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের পর থেকে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা প্ল্যাটফর্ম দুটিতে প্রবেশ করতে গিয়ে সমস্যার মুখোমুখি হন।

শিবচরের স্থানীয় ব্যবহারকারীদের অভিযোগ, ফেসবুকে লগইন করা যাচ্ছিল না, ফিড আপডেট হচ্ছিল না এবং অ্যাপ ও ওয়েবসাইট স্বাভাবিকের তুলনায় ধীরগতিতে কাজ করছিল। একই ধরনের সমস্যার কারণে ম্যাসেঞ্জার ব্যবহারেও বিঘ্ন ঘটে।

বিভিন্ন ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিজেদের সমস্যার কথা জানান। এছাড়া ডাউনটাইম পর্যবেক্ষণকারী ওয়েবসাইটগুলোর তথ্যেও ফেসবুক ও মেসেঞ্জারের সেবায় বিঘ্নের বিষয়টি উঠে আসে।

বিভ্রাটের সময় অনেক ব্যবহারকারীর স্ক্রিনে ইংরেজিতে Sorry, something went wrong. We're working on it and we'll get it fixed as soon as we can. বার্তাটি প্রদর্শিত হয়।

তবে প্রায় ৪০ মিনিট পর, রাত ৮টা ৩০ মিনিটের দিকে সেবাগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

এ বিষয়ে মেটার মূল প্রতিষ্ঠান Meta Platforms থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিভ্রাটের সুনির্দিষ্ট কারণও এখনও জানা যায়নি। তবে সাময়িক এ সমস্যার কারণে বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারীর মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ দেখা দেয়।