নাটোরের সিংড়ায় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে র্যালি ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে পৌর শহরের জনগুরুত্বপূর্ণ ‘হাট-সিংড়া’ খালের দেড় যুগের স্তুপকৃত ময়লা অপসারণের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সিংড়া পৌরসভার উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে এসব কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। আরো উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা তাসরিফুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল, সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন, সাবেক পৌর কাউন্সিলর মহিদুল ইসলাম, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
ইউএনও বলেন, ‘ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।’



