গোয়াইনঘাট সরকারি কলেজে শিবিরের ইফতার

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গোয়াইনঘাট সরকারি কলেজ শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য বিষয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Location :

Gowainghat
গোয়াইনঘাট সরকারি কলেজে শিবিরের ইফতার
গোয়াইনঘাট সরকারি কলেজে শিবিরের ইফতার |নয়া দিগন্ত

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গোয়াইনঘাট সরকারি কলেজ শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য বিষয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে গোয়াইনঘাট সরকারি কলেজ অডিটরিয়ামে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

গোয়াইনঘাট সরকারি কলেজ শিবিরের সভাপতি সাকিব আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি সবুজ আহমেদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পূর্ব শাখার অফিস সম্পাদক আহবাব হোসেন মুরাদ।

প্রধান অতিথির বক্তব্যে আহবাব হোসেন মুরাদ বলেন, রমজান শুধু রোজা পালনের মাস নয়, এটি আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও মানবিক গুণাবলি বিকাশের একটি প্রশিক্ষণের মাস।

তিনি বলেন, তরুণ প্রজন্ম যদি কুরআন-সুন্নাহর আলোকে নিজেদের জীবন গড়ে তোলে, তাহলে সমাজ ও দেশ একটি নৈতিক ও আদর্শিক নেতৃত্ব পাবে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, আদর্শিক নেতৃত্ব তৈরি ও মানব কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রেখে যাচ্ছে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা শিবিরের সভাপতি তারেক আহমদ, সেক্রেটারি বোরহান উদ্দিন, গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বিলাল উদ্দিন ও পাবলিক ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন গোয়াইনঘাটের সাবেক সভাপতি ফাহিম মোনায়েম।

গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ ও গোয়াইনঘাট সরকারি কলেজ শিবিরের সাবেক সেক্রেটারি ফয়েজ আহমেদসহ স্থানীয় ব্যক্তিবর্গ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।