সিলেটে সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার

সোমবার নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
ইফতার মাহফিল
ইফতার মাহফিল |নয়া দিগন্ত

সিলেটে কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখা ইফতার মাহফিলের আয়োজন করেন।

সোমবার (১৬ মার্চ) নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজুর সভাপতিত্বে, মহানগর সেক্রেটারি আবু তাহের মুহাম্মদ ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মহানগর শিবির সভাপতি ও সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার সিলেট ব্যুরো চিফ খালেদ আহমদ, দৈনিক প্রভাত বেলার সম্পাদক কবীর আহমদ সোহেল, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজা সিলেটের সাধারণ সম্পাদক আনিস রহমান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির লিটন, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্টে অ্যাসোসিয়েশন-ইমজা সিলেটের সাবেক সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু, দৈনিক নয়া দিগন্ত সিলেট ব্যুরো স্টাফ রিপোর্টার এমজেএইচ জামিল ও ফটোগ্রাফার জয়নাল আবেদীন আজাদ প্রমুখ।

মাহফিলে সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেকট্রোনিক ও অনলাইন মিডিয়ার শতাধিক সাংবাদিক অংশ নেন।