মোংলা (বাগেরহাট) সংবাদদাতা
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে হরিণের গোশতসহ দুই গোশত ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন।
তিনি বলেন, ‘খুলনার দাকোপ থানাধীন নলিয়ান বাজার ও দোয়ানিরগেট সংলগ্ন এলাকায় গত ১৪ আগস্ট ২০২৬ শুক্রবার রাত সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানকর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে দুইটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকাসমূহ থেকে প্রায় ৯৯ হাজার টাকা মূল্যের সর্বমোট ৪৫ কেজি হরিণের গোশতসহ দুইজন অবৈধ গোশত ব্যবসায়ীকে আটক করা হয়।
জব্দকৃত হরিণের গোশত এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়েছে।



