রাণীনগরে মাদকসেবীর ৫ মাসের কারাদণ্ড

অভিযানে ফিরোজ হোসনেকে মাদক সেবনরত অবস্থায় আটক করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

Location :

Raninagar
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন |নয়া দিগন্ত

নওগাঁর রাণীনগরে মাদক সেবনের দায়ে ফিরোজ হোসেন (৩০) নামে এক যুবককে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৬ মে) দুপুরে রাণীনগর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন এ কারাদণ্ড দেন।

সাজাপ্রাপ্ত ফিরোজ হোসেন নওগাঁ সদর উপজেলার শৈলগাছী গ্রামের মনতাজ প্রামানিকের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন জানান, এদিন দুপুরে উপজেলার পশ্চিম বালুভরা এলাকায় মাদক কারবারিদের আড্ডা বসেছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফিরোজ হোসনেকে মাদক সেবনরত অবস্থায় আটক করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল জানান, দণ্ডিত ফিরোজ হোসেনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।