বগুড়ায় মহানগর জামায়াতের যুব বিভাগের কোরবানির বর্জ্য অপসারণ অভিযান

‘বগুড়া মহানগরীর ৩২টি ইউনিটে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান চলছে। আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাবে, ইনশাল্লাহ।’

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
কোবানির বর্জ্য অপসারণ করছে জামায়াতের যুব বিভাগের কর্মীরা
কোবানির বর্জ্য অপসারণ করছে জামায়াতের যুব বিভাগের কর্মীরা |নয়া দিগন্ত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বগুড়া মহানগর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ৮ নম্বর ওয়ার্ডের জামিল নগরে ওই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া নগর শাখার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুস সালাম তুহিন।

এ সময় উপস্থিত ছিলেন নগর জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, ৮ নম্বর ওয়ার্ড যুব বিভাগের সভাপতি এস এম মেহেদী হাসান, সবুজবাগ ইউনিট সভাপতি মো: সাজ্জাদুর রহমান সুমন, মো: আবু রায়হান, আপেল মাহমুদ প্রমুখ।

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সম্পর্কে যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুস সালাম তুহিন বলেন, ‘বগুড়া মহানগরীর ৩২টি ইউনিটে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান চলছে। আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাবে, ইনশাল্লাহ।’