বগুড়ার যুবলীগ নেতা আমিনুল ঢাকা থেকে গ্রেফতার

গ্রেফতার হওয়া আমিনুল ইসলাম বগুড়া সদরের নিশিন্দারা এলাকার মরহুম আব্দুল লতিফ মন্ডলের ছেলে ও বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
যুবলীগ নেতা আমিনুল গ্রেফতার
যুবলীগ নেতা আমিনুল গ্রেফতার |নয়া দিগন্ত

বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শনিবার (১৯ জুলাই) সকালে সাড়ে ৭টার দিকে ঢাকার গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া আমিনুল ইসলাম বগুড়া সদরের নিশিন্দারা এলাকার মরহুম আব্দুল লতিফ মন্ডলের ছেলে ও বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, আমিনুল ইসলামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নয়টিসহ ২১টির বেশি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, মারামারি, বিস্ফোরক ও দুর্নীতি দমন কমিশনের মামলা। এসব মামলা আদালতে বিচারাধীন। আমিনুল দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে।