বোয়ালমারীতে নসিমন উল্টে চালক নিহত

সোহাগ নছিমনে করে বিস্কুট ও জুস বিভিন্ন এলাকার দোকানে দোকানে সরবরাহ করত। বুধবার সে বোয়ালমারী পৌর বাজারের নাটমন্দির এলাকার সাধন কুমার সাহার মেসার্স সাহা স্টোরের ডিলার পয়েন্ট থেকে বিস্কুট ও জুস নেয়।

Location :

Boalmari
বোয়ালমারী থানা, ফরিদপুর
বোয়ালমারী থানা, ফরিদপুর |নয়া দিগন্ত

বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নে নছিমন উল্টে সোহাগ মোল্যা (১৭) নামে এক চালক নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন এক আরোহী।

বুধবার (১৩ মে) বিকেলে কোন্দারদিয়া মধ্যপাড়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ মোল্যা উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামের কামাল মোল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ নছিমনে করে বিস্কুট ও জুস বিভিন্ন এলাকার দোকানে দোকানে সরবরাহ করত। বুধবার সে বোয়ালমারী পৌর বাজারের নাটমন্দির এলাকার সাধন কুমার সাহার মেসার্স সাহা স্টোরের ডিলার পয়েন্ট থেকে বিস্কুট ও জুস নেয়। এরপর ওই পণ্য দোকানে দোকানে সরবরাহের উদ্দেশ্যে রওয়ানা দেয় সোহাগ। পথে কোন্দারদিয়া মধ্যপাড়া জামে মসজিদের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি উল্টে যায়। এতে নছিমনের নিচে চাপা পড়ে সোহাগ গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’