ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের চরপুরুলিয়া এলাকায় ধানক্ষেত থেকে মো: রাজু (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে দোহার থানা পুলিশ।
রোববার বিকেল ৪টার দিকে চরপুরুলিয়া এলাকার স্থানীয়রা ধানক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজুর কাদামাখা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রাজু নবাবগঞ্জর উপজেলা বান্দুরা এলাকার মো: মজিবরের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
রাজুর বড় ভাই বরিন বলেন, গতকাল রাত থেকে আমার ছোট ভাই নিখোঁজ ছিল। পুলিশ লাশ উদ্ধারের পর আমি এসে ভাইয়ের লাশ শনাক্ত করি। বাবা-মা মারা যাওয়ার পর আমার ছোট ভাই আমার কাছেই থাকতো। রাজু খিঁচুনী রোগে আক্রান্ত ছিল।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক জানান, খবর পেয়ে আমরা ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃতুর মামলা প্রক্রিয়াধীন



