সাতকানিয়ায় বন্যাদুর্গত ১ হাজার পরিবারের মাঝে ফেনী জামায়াতের ত্রাণ বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সমাজের সামর্থ্যবান ব্যাক্তি ও বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
ত্রাণ বিতরণ
ত্রাণ বিতরণ |নয়া দিগন্ত

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ১ হাজার পরিবারের মাঝে ফেনী জেলা জামায়াতের ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দিনব্যাপি সাতকানিয়া উপজেলার ঢেমশা, সোনাকানিয়া ও কালিয়াইশ, নলুয়া, আমিলাইষ, চরতি, সোনাকানিয়া বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান।

তিনি জানান, জামায়াতের তিনটি টিম মঙ্গলবার দিনব্যাপী সাতকানিয়া উপজেলার বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে।

মুফতি আবদুল হান্নান বলেন, ‘দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সমাজের সামর্থ্যবান ব্যাক্তি ও বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানাই।’

তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং ঘুরে ঘুরে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে শুকনা খাবার ও রান্না করার জন্য খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় ফেনী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুক আহমদ ভূঞা আজাদ, সেক্রেটারি আবদুল মতিন ভূঞা, ছাত্রশিবিরের ফেনী জেলার সভাপতি ইমাম হোসেন আরমান, সেক্রেটারি আশরাফুল হক সোহেল, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির কামাল উদ্দিন, সেক্রেটারি তারেক হোসাইন, ছাত্রশিবিরের জেলা অফিস সম্পাদক মো: ইয়াছিন, ফেনী শহরের সাহিত্য সম্পাদক ফখরুল ইসলাম পলাশ, অর্থ সম্পাদক হাফেজ আবদুল্লাহসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।