এসএমপির ৩২ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৯২

সিলেট নগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) |নয়া দিগন্ত

সিলেট নগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

গত ৩২ ঘণ্টায় পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে ৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৩৭টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসএমপি সূত্র জানিয়েছে, শনিবার দিবাগত রাত ১২টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ৯২ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, সন্দেহভাজন ব্যক্তি, ম্যাজিস্ট্রেট কর্তৃক এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে গ্রেফতার হওয়া আসামি রয়েছেন।

অভিযানকালে ৭৬ হাজার ৬৫০ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় পণ্য, ৮৬ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় নেসলে মানচ কোয়েটেড ওয়েফার চকলেট, ৩ পিস ইয়াবা এবং ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

এদিকে, এই সময়ে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৬৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের ও ৭২টি যানবাহন আটক করা হয়েছে।

সোমবার এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানিয়েছেন, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ে তুলতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।