পাকুন্দিয়ায় সেরা শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ

এর আগে শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২৫ হাজার এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার টাকা করে দেয় সরকার।

মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। ‘পারফরমেন্স ভেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিমের’ আওতায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার্থীদের মধ্য থেকে উপজেলায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এ সভার আয়োজন করে পাকুন্দিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

কিশোরগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার মাকছুদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: বিল্লাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা সহকারী শিক্ষা অফিসার মো: আবুল কাশেম।

অনুষ্ঠানের শুরুতেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মঙ্গলবাড়ীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো: মুজিবুর রহমান।

উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলামের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: ওমর ফারুক ভূইয়া। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: রকিব উদ্দিন মোশায়ের, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আফছর উদ্দীন আহম্মেদ মানিক প্রমুখ।

অনুষ্ঠানের শেষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত ৪০ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়। এদের মধ্যে মাধ্যমিক পর্যায়ে ২৪ জন এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১৬ জন শিক্ষার্থীর নাম ঘোষণা করা হয়।

এর আগে শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২৫ হাজার এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার টাকা করে দেয় সরকার।