কুলাউড়ায় কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে ২ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)

Location :

Kulaura
কুলাউড়ায় কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে ২ লাখ টাকা জরিমানা
কুলাউড়ায় কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে ২ লাখ টাকা জরিমানা |নয়া দিগন্ত

মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ মার্চ) কুলাউড়া উপজেলার বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

অভিযানের সময় অনুমোদন ছাড়া কৃষি জমির টপ সয়েল কাটার প্রমাণ পাওয়ায় উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের তিলাশিজুড়া গ্রামের মো: আব্দুল মালেককে দোষী সাব্যস্ত করা হয়।

এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর আওতায় তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম জানান, জনস্বার্থে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।